Refund Policy

রিটার্ন ও রিফান্ড পলিসি

bstmart.com গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। অনুগ্রহ করে অর্ডার করার পূর্বে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা মনোযোগ সহকারে পড়ুন।


১. রিফান্ড প্রযোজ্য হওয়ার শর্তসমূহ

নিম্নোক্ত পরিস্থিতিতে রিফান্ড প্রযোজ্য হবে—

  • ডেলিভারিকৃত পণ্যে ত্রুটি বা ড্যামেজ থাকলে

  • ভুল পণ্য সরবরাহ করা হলে

  • অসম্পূর্ণ পণ্য পাঠানো হলে

উপরোক্ত ক্ষেত্রে গ্রাহককে পণ্য গ্রহণের ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে আমাদের ওয়েবসাইটের রিফান্ড অপশনের মাধ্যমে যথাযথ প্রমাণ (ছবি/ভিডিও) সংযুক্ত করে আবেদন করতে হবে।

২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর কোনো রিফান্ড আবেদন গ্রহণযোগ্য হবে না।

দ্রষ্টব্য: আমাদের প্রতিষ্ঠানে পণ্য এক্সচেঞ্জের সুবিধা নেই।


২. মিসিং (হারিয়ে যাওয়া) পণ্যের ক্ষেত্রে রিফান্ড ক্লেইম নীতিমালা

মিসিং পণ্যের দাবি গ্রহণযোগ্য হওয়ার জন্য নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য—

১. পণ্য আনবক্সিং করার সময় সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিও ধারণ করতে হবে।
২. ডেলিভারিকৃত পণ্যের সঠিক সাইজ/কালার উল্লেখ করে মিসিং পণ্যের সংখ্যা লিখিতভাবে জানাতে হবে এবং স্পষ্ট ছবি প্রদান করতে হবে।
৩. ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে সকল প্রমাণসহ কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে।

উপরোক্ত শর্ত পূরণ না হলে মিসিং পণ্যের দাবি গ্রহণযোগ্য হবে না।


৩. রিফান্ড প্রক্রিয়ার সময়সীমা

গ্রাহক সকল শর্ত পূরণ করে আবেদন করার পর আমাদের টিম আবেদনটি যাচাই করবে এবং প্রয়োজনবোধে যোগাযোগ করবে।

আবেদনটি আমাদের নীতিমালার আওতায় গ্রহণযোগ্য হলে পণ্যের মূল্য ৭ (সাত) কার্যদিবসের মধ্যে রিফান্ড করা হবে।

পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে রিফান্ড সময়সীমা কম বা বেশি হতে পারে।


৪. রিটার্ন প্রযোজ্য হওয়ার শর্তসমূহ

নিম্নোক্ত ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে—

  • অর্ডারকৃত পণ্যের সাথে ডেলিভারিকৃত পণ্যের সাইজের অমিল

  • অর্ডারকৃত পণ্যের সাথে ডেলিভারিকৃত পণ্যের কালারের অমিল

এই ক্ষেত্রে গ্রাহককে পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটের রিটার্ন অপশনের মাধ্যমে যথাযথ প্রমাণসহ আবেদন করতে হবে।

বিলম্বিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন যাচাই শেষে আমাদের টিম গ্রাহকের সাথে যোগাযোগ করবে।


৫. যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে অবহিত না করলে

  • ডিভাইসের ডিসপ্লে ভিন্নতার কারণে রঙের সামান্য পার্থক্য হলে

  • পণ্যের মান নিয়ে অসন্তুষ্ট হলে

  • পণ্য ব্যবহার বা ধৌত করা হলে


৬. রিটার্নের শর্তাবলি

১. রিটার্নকৃত পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত ও অপরিবর্তিত অবস্থায় থাকতে হবে।

  • ফ্যাশন পণ্যের ক্ষেত্রে ট্রায়াল অনুমোদিত, তবে ধোয়া, ইস্ত্রি বা ক্ষতিসাধন করা যাবে না।

২. পণ্যের সাথে প্রাপ্ত অরিজিনাল ট্যাগ, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং সকল এক্সেসরিজ সংযুক্ত থাকতে হবে।


৭. রিফান্ড/রিটার্নের জন্য আবেদন প্রক্রিয়া

১. আপনার একাউন্টে লগইন করুন।
২. “Return Process” পেইজে প্রবেশ করুন।
৩. নির্ধারিত ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করে Submit করুন।


৮. পণ্য ফেরত পাঠানোর নিয়ম

  • ঢাকার মধ্যে হলে গ্রাহক চাইলে সরাসরি অফিসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে পণ্য ফেরত দিতে পারবেন।

  • ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে পণ্য আমাদের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

পণ্য পাঠানোর পূর্বে অবশ্যই ফোন বা ইমেইলের মাধ্যমে আমাদের অবহিত করতে হবে।

রিটার্ন সংক্রান্ত কুরিয়ার খরচ গ্রাহককে নিজ দায়িত্বে বহন করতে হবে।
কুরিয়ারে পণ্য হারানো বা ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার আমাদের উপর বর্তাবে না।


৯. অনুমোদিত কুরিয়ার সার্ভিস

ঢাকার ভিতরে:

  • পাঠাও

  • রেডেক্স

  • ই-কুরিয়ার

ঢাকার বাইরে:

  • সুন্দরবন কুরিয়ার

  • এস এ পরিবহন


📞 কাস্টমার সাপোর্ট: 01615129554
🌐 ওয়েবসাইট: bstmart.com